# কড়া চায়ে ঝিমুনি কাটলো

- Author: [হালিমা আক্তার](https://sonelablog.com/author/halima7/)
- Published: 2022-07-02T18:03:16+00:00
- Updated: 2022-07-02T18:11:56+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b2%e0%a7%8b/

---

গত মাসের প্রথম সপ্তাহে সোনেলা থেকে ঘোষণা আসলো। মাসের সেরা ব্লগার নির্বাচিত করা হবে। নিঃসন্দেহে এটি একটি চমৎকার উদ্যোগ। ব্লগে বেশ ভালই ঝিমুনি চলছিল। যাক কড়া চায়ে ঝিমুনি কাটলো। আপাতত ঘুম ঘুম ভাব বিদায় নিয়েছে। সোনেলার পাতায় সতেজতার ঘ্রাণ পাওয়া যাচ্ছে।

মন বলে উঠলো দেখ পারিস কিনা। মনের কথা অগ্রাহ্য করার সাধ্য কার। ভাবলাম প্রথম তিনে থাকলেই হলো। প্রথম মনে হচ্ছিল বোরহান ভাই এগিয়ে থাকবে। নিয়মিত ব্লগে থাকার চেষ্টা করলাম। ইচ্ছে টা জোড়ালো হলো। খুব একটা ভালো লিখি না। তবু চেষ্টা করলাম। সোনেলা কে ধন্যবাদ কলমের খরা কাটিয়ে দেবার জন্য। বিনম্র শ্রদ্ধা আরজু আপার প্রতি। যিনি আমাকে সোনেলায় লেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ধন্যবাদ সহ ব্লগারদের। যারা মন্তব্য করে সর্বদা অনুপ্রাণিত করেন। সেই সাথে অভিনন্দন সাবিনা ইয়াসমিন ও রোকসানা খন্দকার আপাকে।প্রথম হবার ইচ্ছায় দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। এবার কিছু টা বিশ্রাম।

ছবি সংগ্রহ-নেট থেকে।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b2%e0%a7%8b/#comments
