# কঠিন

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2019-10-14T16:53:22+00:00
- Updated: 2019-10-15T14:24:02+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a8/

---

কখনো ব্যর্থতা হয় সাফল্যের আনন্দ,  
কখনো মিথ্যে দেয় সত্যের সূচনা,  
বৈচিত্র্যময় ভুবনে আমি একজনা!

জীবনটা বড় কঠিন,  
অগোছালো স্বপ্নের বালুচর,  
পরাজয় পথে খুঁজে চলে বিজয়!

কখনো সুখের ব্যর্তা শুনে হয় উচ্ছাসিত  
কখনো গল্পের মতো অনাকাঙ্খিত,  
আমি সত্য মিথ্যে বুঝিনা,জীবন..  
বাঁচাতে চাই একমুঠো অন্ন!

কে দেবে এমন আশ্বান..  
কে জাগাবে এ বিশ্ব ভুবনে বিশ্বাস,  
এই উদ্দাম সময়ে আমার সর্বনাশ!

যা স্বপ্ন দেখেছি…  
আজ হয়েছে বিপর্জয়,  
কখনো কারো কথা শুনে,রাত হয় রেলস্টেশন!

সঞ্জয় রমালাকার //

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a8/#comments
