# কচুরিপানা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2019-12-22T15:29:00+00:00
- Updated: 2019-12-22T15:39:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

---

স্মৃতির নদীতে ভেসে চলা  
আমি এক কচুরিপানা।  
ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে  
আমার হৃদয় আঙ্গিনায়।  
কত নদী-মোহনার মিলনমেলা  
জড়িয়ে আছে হৃদয় সঙ্গমে।  
কত জলযান বুক চিরে রক্তাক্ত করলো;  
রক্তের ঝর্ণাধারায় তবুও আমি বেঁচে আছি-  
নব দিগন্তের আশায়।  
পথ হারিয়ে খুঁজি আরেক পথ;  
রৌদ্রের খরতাপে দেহখানি পুড়ে যায়;  
বৃষ্টি ধারায় সিক্ত হয় অজানা স্বপ্নরাশি।  
কখনো হারাই আনন্দ-ঝর্ণাতে  
ময়ূরপঙ্খী ডানা মেলে;  
আবার কাঁদি বেদনার মেঘমালাতে।  
কতজনে কত খেলা খেললো-  
নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম।  
হাজার কথা ঘুরে ফিরে মনে আসে বারবার;  
কোথায় ছিলাম! কোথায় যাবো? আমি যে যাযাবর।।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#comments
