# কখন হবে কিস্তিমাত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-18T04:33:19+00:00
- Updated: 2021-07-18T14:36:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4/

---

স্রোত-নদীর মত কাউকে চাই,  
ভাসবে, ভাসাবে, জলের তরঙ্গে তরঙ্গে,  
এক চুমুক-স্রোতে বিষ-জল ছুঁড়ে ফেলে দেবে  
সব জ্বালা জুড়িয়ে!!

এমন কাউকে চাই——–  
সবুজ-কবিতায় তোলপাড় তুলে  
জমানো বুক-ব্যথা মুছে দেবে  
শব্দহীন নিবিড় উচ্ছাস-উৎসবে!!

হোক সে রাতজাগা নিরক্ষর বিভ্রান্ত পথের পথিক,  
ভুল-ভাল পাসওয়ার্ডে সারাক্ষণ ঘুর ঘুর করে  
এ-পাতা থেকে ও-পাতায়, শরীরী ভাঁজে ভাঁজে;  
চোখের আগুন ছুঁড়ে ভস্ম করতে ইচ্ছে করে,  
গণিতে এত কাঁচা! কী করে অংক শিখবে/শেখাবে  
ত্রস্ত হাতে বোতামছিঁড়ে! হিশেব মেলাতে মেলাতে!!

শূন্যস্থানে পড়ে আছে দাবার ছক,  
দক্ষ দাবাড়ুর হাতে, বলে কয়ে কিস্তিমাত!  
সে তো চাই-ই;

ছবি ও [গান](https://www.youtube.com/watch?v=aF8h7ox4cSc) নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4/#comments
