# কখনো,

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2017-03-15T09:59:05+00:00
- Updated: 2017-03-16T06:30:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b/

---

আমার কোথাও যাবার কথা,  
কতোটা পথ বুকের ভেতর জল কলকল।  
ধুপধাপ কে যেন সজোরে বালতি ফেলে  
আচমকা থামালো;  
আমিতো কোথাও যাবো বলে বের হয়েছিলাম  
হাতের মুঠোয় মুঠোফোন,  
রোদ পরাস্ত ছাতা  
আরেক মুঠোয় ঘরের চাবি।  
নিরুদ্দেশ …  
আমার ঘরের চাবি!!  
কোথায় ফেলেছি?  
বুকের ভেতর অই যে অই কুয়োয়?  
ভাবনার ওলোটপালোট ঘাসের আড়ালে  
কোথায় আছে পড়ে সে?  
কোথায় যেন যাবার কথা ছিলো  
কখনো কখনো যাওয়া হয়না, ফেরাও না,

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b/#comments
