# ঔষধ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-11-02T06:00:13+00:00
- Updated: 2021-11-02T06:00:13+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%94%e0%a6%b7%e0%a6%a7/

---

দৃষ্টির বেড়াজালে জলের ভূত  
নদীর বুকে বালুচর-তাও  
মাটির অনুভূতিতে রঙিন ছবি  
হাজার স্বপ্ন শাপলা ফুল-  
পদ্ম দেখে আকাশ তারা, সরিষা ফুল  
কিল বিলিয়ে যাচ্ছে কত ভূত  
সময় অসময়ে বেদনার অসুখ  
লোভ লালসার নেই ঔষধ-  
তবুও চলে মনের বিদ্বেষী যত ভূত!  
বিধাতায় জানে কালে ঔষধ।

১৭ কার্তিক ১৪২৮, ০২ নভেম্বর ২১

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%94%e0%a6%b7%e0%a6%a7/#comments
