# ওরে মেঘ

- Author: [সিকদার](https://sonelablog.com/author/sikder/)
- Published: 2015-10-20T08:31:04+00:00
- Updated: 2015-10-20T08:31:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%93%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

 

[!\[12122692_1146621418700399_1793832343718033312_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/10/12122692_1146621418700399_1793832343718033312_n-300x192.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/10/12122692_1146621418700399_1793832343718033312_n.jpg)

দিগন্তের সুনীল বুকে ঘুড়ি হয়ে যদি যাই হারিয়ে ,  
ওরে মেঘ, রাখবি কি মোরে তোর ভেজা বুকে লুকিয়ে ?  
তোর সাথে ঘুরে বেড়াব, দেশ হতে দেশ সাগর পেরিয়ে সবুজ পাহাড়ের ঢালে ঢালে ,  
রাত হলে ক্লান্ত আমি ঘুমাব, জোসনা ডোবা তারা ঢাকা আকাশ সামিয়ানার তলে ।  
উদয় রবির কিরনের ছোঁয়া সেই পাখি ডাকা্ ভোরে,  
নামিয়ে দিস আমায় কোমল মাটির মাতৃ ক্রোড়ে ।  
দিগন্তের সুনীল বুকে ঘুড়ি হয়ে যদি যাই হারিয়ে ,  
ওরে মেঘ রাখবি কি মোরে তোর ভেজা বুকে লুকিয়ে ?

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%93%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
