# ওরে পাগলী

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-03-31
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%93%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%80/

*জীবনের চেয়ে যাকে ভালো বাসতা –*  
*সে আজ শরীর খেলা মগ্ন //*

*ওরে পাগলী-*  
*সাদা কাগজের বুকে কলঙ্ক লিখা যায়,*  
*কিন্তু মুছা যায়না!*  
*তুমি যে সম্পর্কে করছ মাখামাখি*  
*সে সম্পর্ক উত্তেজনা মেঠায়, আনন্দ দেয়না!*

*পাগলী কাগজ লিখে কালি শেষ হয়*  
*কিন্তু কলঙ্ক শেষ হয়না,*  
*কলঙ্ক জীবন মৃত্যু প্রর্যন্ত থেকে যায়!*  
*তুমি হয়তো জানোনা –*  
*সাদা কাগজে দাগ লেগেগেলে আর মুছা যায়না!*

*পাগলী, জীবনের গল্প লিখা খুব সহজ*  
*কিন্তু গল্প শোনা খুবই কঠিন,*  
*কখনো গল্প শোনে অশ্রু ঝরে, আবার কখনো আনন্দ দেয়,*  
*পাগলী প্রেম ভালোবাসা সম্পর্ক,খুবিই মধুর*  
*কিন্তু এমন সম্পর্ক মধুর হযনা –*  
*যে সম্পর্ক কলঙ্ক ডাকে!*

*পাগলী -শরীর /মন/ দেহ, রূপ যৌবন*  
*ক্ষাণিকের মোহ মায়া,*  
*যে দিন সাদা কাগজ পূর্ণ হবে -কলঙ্কের কালিতে*  
*সেদিন দেখবে বিশ্বাস আর ভালো বাসা কিছুই নেই?*

*পাগলী –*  
*মৃত্যুর সাতে গল্প শেষ হয়-*  
*গল্পের সাথে জীবন মৃত্যু হয়,*  
*কিন্তু মৃত্যুর পরেও কলঙ্ক থেকে যায়।*

*পাগলী –*  
*রূপ যৌবন প্রেম জোয়ারে ভাসায়*  
*সম্পর্ক হাসায় –*  
*আর শরীর জ্বালা -সতী নারীকে পথে ভাসায়।*

*পাগলী –*  
*পাগলামি টা ভুলে থাকিস –*  
*আমি হয়তো তোর থেকে অনেক দূরে চলে যাবো –*  
*তবু যদি কোন ভুল করে থাকি ক্ষমা করে দিস //*

*ছবি সোনেলা ব্লগ থেকে শোয়ার //*
