# ওগো মা …

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-06T20:45:02+00:00
- Updated: 2013-10-07T07:15:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%93%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be/

---

সংসার নামক বাগান  
তুমি সাজাও কাঁটাহীন গোলাপে  
সবুজ ভূখণ্ড আর গান  
তোমার আঁচলে ও  প্রলাপে ।

ন্যায় , অসত্য , অন্যায়  
সুন্দর মনের কোন বাসনায়  
তুমি জ্বালো আশার পিদিম  
শ্রম , চেষ্টা , ত্যাগ  
তুমি নিষ্ঠামূর্তির ব্যাগ  
হয়ে কেন সত্য জুড়ানো পরাধীন  
এই আলোড়ন তুলো  
তোমার আঁচলে এই জগতে ?

ওগো মা , অবিচার তিতিক্ষার কতো  
লালনা ? তবু সংসারে শত  
অভাবী অহমিকায় –  
রঙ তামাশার হোলি খেলায়  
পাপে কাটে জীবন হেলায় ।

তবু হই বারেবারে শুদ্ধ  
তোমার ঘামভেজা আঁচলে রুদ্ধ  
অচেনা বেশের এই ভালোবাসায় ।

 

*ফেসবুকে এখন একটা যুদ্ধ শুরু হয়েছে । গুগুলে মা লিখে সার্চ দিলে যেন ভালো লেখা আসে , বাজে কিছু না আসে ।*  
সে হিসেবে এটা আমার প্রচেষ্টা । জানিনা কতটুকু লেখা হয়েছে । কারণ পাঁচ মিনিটে নিশ্চয় ভালো কবিতা লেখা যায়না ।  
সংসারকে আমি বাগান হিসেবে দেখেছি , সন্তানদের কাটাহীন গোলাপ । বাকিটা আমি বুঝাতে পারবো না । শুভেচ্ছা সবাইকে ।

 

প্রিন্স মাহমুদ

০৭/১০/২০১৩

 

 

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%93%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be/#comments
