# ঐ মেয়েটি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-10-03T00:43:44+00:00
- Updated: 2020-10-03T00:43:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%90-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/

---

 

পাশের বাড়ীর ঐ মেয়েটি

নূপুর পড়ে হাটে

তাতের বোনা শাড়ি পড়ে

যায় নদীর ঘাটে  ।

মাথার দু পাশে বেণী করা

দীঘল কালো চুল

লাল ফিতেতে বাঁধা তার

কানে সোনার দুল ।

ডাগর চোখে কাজল মাখে

দৃষ্টি বড়ই মায়া

শান্ত নিবিড় চলন বলন

যেন বটের ছায়া ।

মিষ্টি হাঁসে ঠোটের কোণে

দৃষ্টি কাড়ে আমার

যতই দেখি, মুগ্ধ থাকি

চাই আরো জানার ।

নগ্ন পায়ে হাটে যখন

পড়ে না যেন ছাপ

চপলা নৃত্তে ভালবাসার বৃত্তে

মনে জাগায় তাপ  ।

মায়ায় ভরা মুখটি তার

সোহাগ ভরা মন

ইচ্ছে জাগে তার প্রেমেতে

থাকি সারা জীবন  ।

~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ০৩/১০/১৯

ঢাকা

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%90-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/#comments
