# ঐ মেয়েটি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-10-14T13:30:01+00:00
- Updated: 2019-10-14T02:42:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%90-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/

---

- পাশের বাড়ীর ঐ মেয়েটি
  নূপুর পড়ে হাটে
  তাতের বোনা শাড়ি পড়ে
  যায় নদীর ঘাটে ।
  মাথার দু পাশে বেণী করা
  দীঘল কালো চুল
  লাল ফিতেতে বাঁধা তার
  কানে সোনার দুল ।
  ডাগর চোখে কাজল মাখে
  দৃষ্টি বড়ই মায়া
  শান্ত নিবিড় চলন বলন
  যেন বটের ছায়া ।
  মিষ্টি হাঁসে ঠোটের কোণে
  দৃষ্টি কাড়ে আমার
  যতই দেখি, মুগ্ধ থাকি
  চাই আরো জানার ।
  নগ্ন পায়ে হাটে যখন
  পড়ে না যেন ছাপ
  চপলা নৃত্তে ভালবাসার বৃত্তে
  মনে জাগায় তাপ ।
  মায়ায় ভরা মুখটি তার
  সোহাগ ভরা মন
  ইচ্ছে জাগে তার প্রেমেতে
  থাকি সারা জীবন ।
  ~~~~~~~~~~~~~~
  রচনা কাল ঃ ০২/১০/১৯
  ঢাকা

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%90-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/#comments
