# ঐ দুটো চোখ

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2019-12-26T13:33:52+00:00
- Updated: 2019-12-26T13:41:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%90-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/

---

ঐ দুটো চোখে;  
কি ভয়ংকর সর্বনাশ ছিলো লুকিয়ে!  
আমার সর্বস্ব কেড়ে নিয়েছে,  
নিঃস্ব সর্বশান্ত করেছে আমাকে।  
আমার অনুভূতি, প্রেম, ভালোবাসা  
সব,সবকিছু থমকে আছে ঐ দুটো চোখে।

ঐ দুটো চোখে;  
কি বীভৎস মায়া ছিলো লুকিয়ে!  
সর্বনাশা সে মায়ার নেশায় আসক্ত আমি।  
বিধ্বংসী কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতেও,  
সেই নেশার উন্মাদনা কাটছে না।

ঐ দুটো চোখে;  
কি ভয়াবহ অনল ছিলো লুকিয়ে!  
সর্বগ্ৰাসী সে অনল প্রবাহে,  
জ্বলে পুড়ে দগ্ধে দগ্ধে মরছি প্রতিমুহূর্তে।  
কোনো প্রতিষেধকেই যে সে জ্বালাপোড়া সারছে না।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%90-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/#comments
