# ঐশ্বরিক প্রেম

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-12-18T18:00:03+00:00
- Updated: 2020-12-22T08:42:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%90%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-2/

---

 

আমি বেদ মানিনা, শাস্ত্র জানিনা;  
তন্ত্র-মন্ত্রের ধার ধারিনা।  
দিবস-রজনী তোমারি আরাধ্য রই;  
যমুনার কুলে বাঁশির সুরে কান পেতে রই।  
পলকে পলকে তোমারি ছবি আঁকি অক্ষি-ক্যানভাসে;  
অচ্ছ্যুত/অদৃশ্য তোমারে খুঁজি অনুভবে,অনুরাগে।  
আছো প্রেমে, আছো দ্রোহে, আছো কামনার সরোবরে-  
হংসমিথুন যেথায় খেলছে জলকেলি।

সান্ধ্য-আরতিতে ধূপ-প্রদীপে পূজারির হাতে দেবতা পূজিত হয়;  
বৃষ্টি ধারায় তোমারি পরশ-সুধা মাখি সর্ব অঙ্গে,  
ভোরের আলোয় পথ হাঁটি যেথায় রয়েছে নদীর আঁচল পাতা।  
তুমি তো লীলা বোঝো, মন বোঝো না,  
বুঝিলে বুঝিতে আমার মনের বেদনা।

ছবি-গুগল  
রচনাকাল- ১২ই নভেম্বর ২০২০

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%90%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-2/#comments
