# ঐকতান

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-11-11T08:40:39+00:00
- Updated: 2019-11-11T08:40:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%90%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/

---

হৃদয় বন্ধনে  
বেঁধে নিও কটা বর্ণ  
মাদুলীর সুরের  
মুর্ছনায় করো পূর্ণ

বীণার তারে  
মিষ্টি করে ছুঁয়ে দিও  
কিছু শব্দ  
ছন্দে মিলিয়ে নিও

একটা সুর  
তুলে দিও আনমনে  
স্বরলিপিটা  
সাজিও তেমনি টানে

তালে আর লয়ে  
জুড়ে নিও ঐকতান  
আমার কবিতা  
তোমার কন্ঠে হবে গান

–  
০৫/১২/২০১৮

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%90%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/#comments
