# এ শহর এ দেশ আমার নয়

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2018-09-09T15:25:40+00:00
- Updated: 2018-09-09T15:25:40+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%9f/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2018/09/7c86a7e1-5dc4-48ec-9a55-f74a0ccd761e.jpg)এ শহর আমার নয়  
যে শহর থাকে অরক্ষিত অনিরাপদে,  
দিনে রাতে মানুষের রক্ত নিয়ে খেলে হলি  
শকুঁনেরা ঘুরে বেড়ায় দুর্ধান্ত দাপটে।

এ শহর আমার নয়  
যে শহরে মেধাবীরা বেকার ঘুরে বেড়ায়,  
অল্প বিদ্যায় অর্থ ক্ষমতার দাপটে  
সহজেই তারা অর্থ-বিত্তে গরীবি হটায়।

এ শহর আমার নয়  
যে শহরে ইটের দেয়ালে আটকা পরে,  
নির্যাতীত শিশুর আর্তনাদ!  
পাষন্ড চালক গাড়ীর চাকায় বার বার পিষে যায়।

এ শহর আমার নয়  
যে শহরে স্বাধীনতাত্তোর আজও শুনি  
রাজাকার আলবদরের নির্ভয়ে চলার ভয়ার্ত ধ্বনি  
মুক্তিযোদ্ধা কাদে নীরবে অসহায়।

এ শহর আমার নয়  
যে শহরে উচিত কথা বলতে মানা,  
সহজ সরল সততায় থাকতে বাধা  
রাতেরঁ অন্ধকারে একলা চলতে হয় যত ভয়।

এ শহর আমার নয়  
যে শহরে সময়ের কাটায় চলে জীবনের ইতিহাস  
নেই ফুসরত কাউকে দেবার একটু সময় যে তার,  
ভালবাসা মানবতা কেবলি পালিয়ে বেড়ায়।

এ শহর এ দেশ আমার নয়  
যে শহরে সর্বোত্র সিষ্টেমহীন,চলছে যেন উটের পিঠে,  
ফুটপাত দখল হকারে,যানবাহন চলে যা ইচ্ছে তাই  
প্রবল বর্ষণে অফিস করি নৌকায়।

এ শহর এ দেশ আমার নয়  
যে শহরে ক্ষমতা লাভে অন্তরালে যেন দেশ উঠে নিলামে  
ভোটের আগে বলে ভাই ভাই ভোট শেষে বলে চুদির ভাই  
নমিনেসন পেতে দলে অর্থের পাহাড় দেয়।

এ শহর  দেশ আমার নয়  
যে শহরে আমি বলি তুমি মন্দ সে বলে আমি,  
তোমার আমার ভাল মন্দে জাতি গোষ্টি যায় তলিয়ে  
সবার আগে চাই সমতা;  
দেশ এগিয়ে যাবে সকল দল মতের ঐক্যতায়।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%9f/#comments
