# এ তুমি কেমন তুমি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-01-23T14:19:04+00:00
- Updated: 2022-01-23T14:19:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

 

এ তুমি কেমন তুমি,  অগোচরে ভালবাসো

এ তুমি কেমন তুমি,  নিজেকে এতো আড়াল রাখো

এ তুমি কেমন তুমি, আমার চলায় দৃষ্টি পাতো

এ তুমি কেমন তুমি,  গুপ্তচরে খবর রাখো ।

এ তুমি কেমন তুমি, আমার কস্টে বিষণ্ণ থাকো

এ তুমি কেমন তুমি,  একাকীত্বে আমায়  ভাবো

এ তুমি কেমন তুমি, আমায় নিয়ে গল্প লিখো

এ তুমি কেমন তুমি,  আমায় নিয়ে অল্পে থাকো  ।

এ তুমি কেমন তুমি, ভোরের আলো গাঁয়ে মাখো

এ তুমি কেমন তুমি,  উপমা হয়ে কবিতায় আসো

এ তুমি কেমন তুমি, ভালবেসে উজার করো

এ তুমি কেমন তুমি, ঝরা স্বপ্নে মালা গাঁথো ।

এ তুমি কেমন তুমি,  চুপি চুপি আমায় ডাকো

এ তুমি কেমন তুমি, আমায় নিয়ে রাজ্যে থাকো

এ তুমি কেমন তুমি, কস্ট বুকে চেপে ধরো

এ তুমি কেমন তুমি,  আমায় বুঝার একটু চেস্টা করো   ।।

 

রচনা কাল ঃ ২৩/০১/২০২২

ঢাকা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
