# এ জলাভুমির বালক।

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2016-08-10T06:28:30+00:00
- Updated: 2016-08-10T07:42:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a5%a4/

---

জলমগ্ন মাঠের এ প্রান্ত ছুঁয়ে, উঁচু এ হাঁটা পথ। গিরিপথের প্রান্ত সীমায় বসে থাকা রাখাল বালক। রাখলের চোখে স্বপ্ন, এ জলমগ্ন মাঠ ভরে উঠবে সবুজে সবুজে। এই শীতল বটবৃক্ষের ছায়াতলে হাতে তার বাঁশি। মেষ শাবকের পাল ছুটে চলেছে সেই সুরে। এ যেন এক স্বর্গীয় পরিবেশ। হঠাৎ এ জলমগ্ন সবুজ বুকে, মরুর যাদুকরের চিৎকারে, বাঁশির সুরের পলায়ন। হাওয়ার হাত ধরে চলে গেল অনেক দূরে।

খচ্চরের দড়ি ধরে এ সবুজ বুকে তার বিজয়ের হাসি। বাতাসে আজ ভুর ভুর করছে, বিষাক্ত শিষা। কঙ্কালসার বালকের শরীরের ফাঁক-ফোকর গলে সূর্য রশ্মি প্রবেশ করছে। কোনো ছায়া নেই, কোনো শীতলতা নেই, বালকের স্বপ্নও আজ তপ্ত বড়, উত্তাপ ছড়াচ্ছে নিঃশ্বাসে তার। বালকের এ জমি, জমির বুকে এ কুঁড়ে ভেসে গেছে দূর বহু দূর। নদীর বুক থেকে বয়ে আসা বাতাস থমকে গেছে আজ।

চুল্লির দরজা খুলে দিয়েছে এ মরুর যাদুকর। মরুর বুকে দিক-বিদিক ছুটে চলেছে মেষ শাবক পাল দৃষ্টিচক্ষুর অন্তরালে।

 

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a5%a4/#comments
