# এ কেমন নদী-বিমুখতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-18T04:57:36+00:00
- Updated: 2020-05-18T05:49:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%a4%e0%a6%be/

---

 

শহুরে জনহীন রাস্তায় একটি লিকলিকে ভয়  
পিছু নিচ্ছে, প্রতি মাঝ-রাত্তিরে,  
ভাগ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাহুগ্রস্তের মত  
দোষে নিচ্ছি-না কাউকে; নালিশ-ও না;  
এ-এক আচ্ছন্ন বিহ্বলতা করোনাকালে।

নৈরাশ্যের নিরীহ নিঃস্পৃহ স্পন্দনে কেটে যায়  
রাত্রির পর রাত্রি, আজন্ম অহেতুক অভ্যাসের মত,  
সরীসৃপের মত জড়িয়ে থাকা একরাশ কবিতা  
জোরালোর কণ্ঠস্বরে সারাক্ষণ চালু রাখে  
প্রাণের শেষ স্পন্দন;

নিজেকে প্রবোধ দেই, রূপকথার যাদুতে,  
স্বপ্ন-জীবনের বাঁকে দাঁড়িয়ে ভাবি  
এ-ও-এক নদী-হীনতা।

ছবি……নেট থেকে।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%a4%e0%a6%be/#comments
