# এ-আলোর, আলো পৃথিবী থেকে -মুক্তি

Author: সঞ্জয় মালাকার
Published: 2019-10-29
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95/

মা-গো,,

পাইনি মা-গো আলোর গতি  
তোমার হাতে আদর,  
যেমন তুমি সৃষ্টি দিলে  
তেমনি দিলে মরণ!  
মা-গো অকারণে মৃত্যু বরণ  
পাইনি পিতার স্নেহ,  
মা-গো মৃত্যুটাই যে সফল হল  
তুমি আমি ধন্য!  
মা-গো দাদা দাদি লয়নি কোলে  
লয়নি মাসী পিসী,  
যাইনি মাগো পাড়াগাঁয়ে  
খেলতে কুটুম, কুসুম লাতা!  
মা-গো হয়নি শিখা মুষ্টি কথা  
চলার মতো অভ্যাস,  
মো-গো তোমার কোলে’ই ঝরে গেলো  
সকল সুখের প্রভাত।
