# এ আমি কোন্ আমি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-05T08:59:05+00:00
- Updated: 2021-04-05T08:59:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8d-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

 

দ্যুলোক ভূলোক ঘুরি জয়ের নেশায়,  
(ভুয়া)লাইক কমেন্টে আনন্দ কুড়া,  
জ্বালা জুড়াই হাহা দিয়ে, প্রতিনিয়ত, বীর-দর্পে;  
ধরা কে সরা জ্ঞানে, বেশুমার মনের সুখে,  
মৌসুমি সৌরভ বুকে/মুখে/চোখে মেখে;

কেউ জানুক বা না-জানুক  
কেউ দেখুক বা না-দেখুক  
আঁতকে উঠি নিজ প্রতিবিম্বে, এ আমি কোন আমি  
মুখোশের অন্তরালে;  
সুড়ুত করে মুখ লুকাই হুডিতে নিশ্চুপ আহ্লাদে,  
প্রকাশ্যে ব্যস্ততা দু’চোখ ছোঁয়া পরশে, অশ্লীল দ্রষ্টব্যে;

বেশুমার/বিবিধ পাতানো খেলা খেলে  
শেষ মেষ চিত্ত যখন বেচইন নিজেকে আবিষ্কার করি উদ্বৃত্তে,  
গভীর সংবেদ-সংক্ষেপে সুবোধ বালক সেজে  
চালাক চালাক কথা ছড়িয়ে বলি,  
আমি এই যে এখানে যেমন ছিলাম  
আছি তেমন-ই।

[…..ধরো, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে,রিসোর্টে যেতে…..](https://www.youtube.com/watch?v=Mp8w_RLqokw&list=PL5IHTrCwpcFHmakMAH_MNLWntnV9IsbFY&index=2)  
ব্লগে আসো, (বাসায় আসো বলি নাই কিন্তু)……………

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8d-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
