# এস্কিমোদের দেশে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-19T17:16:38+00:00
- Updated: 2019-12-19T17:16:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/

---

 

প্রবল দাপুটে শীত, সুস্থ-শান্ত হয়ে  
গৃহস্থালি নিপুণতায়  জাঁকিয়ে বসেছে,  
বসবে আরও আরও;

হৃৎপিণ্ডে জড়িয়ে থাকা স্ফীত উত্তুরে হিমালয়-হিম  
হা হা হি হি স্বরে উথাল-পাতাল শিহরণে অনায়াস উৎসবে;  
মেলে ধরা আধো রৌদ্রের পুরনো শয্যা ছুঁড়ে ফ্যালে  
উদ্দামতার রুদ্ধদ্বারে;

আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে/যাচ্ছে  
এস্কিমোদের দেশে,  
শুইয়ে দেবে/রাখবে বরফ ঘরে ফারের কোটে জড়িয়ে,  
শীত-শরীরের ইন্দ্রজালে, সুনিপুণ কৌশলে ;

নিঃসঙ্গ নিঃসঙ্গ ভাব নিয়ে ভাবি,  
এক ঝটকায় হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে গেলে কেমন হয়!  
অথবা চাইতে পারি, এক মুঠো আগুনে-উষ্ণতা  
নিভৃত-বুকে পুষে রেখেছে অনেক-অনেক কাল;

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/#comments
