# এসো মানুষ , এসো না ঈশ্বর

- Author: [দেবজ্যোতি কাজল](https://sonelablog.com/author/debajyotikajal/)
- Published: 2020-01-14T16:44:01+00:00
- Updated: 2020-01-14T16:44:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/

---

## [লেখার ডাগর মাঠ](https://debajyotidutta10.blogspot.com/2017/12/blog-post_9.html?m=0)

আমাকে পুড়িয়ে দিন , ‘ আমি বলছি,‘ ঈশ্বর ’  
তামাশা বন্ধ করুণ , ‘ আমাকে জাহান্নম দিন ’ ।

বাগানের অন্য মৃতদের সাথে  
আমাকে রাখুন , মাটির মৃতাংশে ।

আমি মাটিতে থুতু হতে চাই  
আপনাকে খাওয়াব বলে । মিষ্টি-অসহিষ্ণ ।

কেননা , আপনি কথার কথা  
আপনি অসীমভাবে পরাজয় ।

আমি এতদিন তরঙ্গদৈর্ঘের  
শব্দ শ্লোগানে ছিলাম নিষ্পাপ  
আমার ঘুমপাড়ানি হৃৎপিন্ড  
কঙ্কালটি  অধিকম্পে থাকত ভীত ।

আমি অনেক , অনেক কিছু চাই  
আমি চাই……  
আপনি আমাকে চেটে নিন শাস্তি ভেবে ।

আমার পাঁজর রবারব যে-ধাক্কা  
দেয় ধর্মশোষক । ঈশ্বরের নখ-  
আঁকড়ে ধ’রে বিদ্বেষ ফিনকি রক্তাক্তে ।

আমার কবিতারা  
মৃত বদ্ধভূমিতে রেশম হৃদয়ে  
গোলগাল অসহিষ্ণুতায়  
একা থুতুর উপর ভাসে ।

আপনি আমাকে খেয়ে উপভোগ করুণ  
আমি রয়্যালটির মত সুস্বাদু ।

আপনি কি তাতে পূর্ণপরিতৃপ্ত ধর্ম !  
আপনি কি তাতে চরিতার্থ ধর্মমত !  
আপনি কি তাতে সুখী সুবর্ণ মানুষ !

আমি এত ক্ষত-এর কাছে জেগে  
অনাবৃত হয়ে পবিত্র স্বপ্ন খুঁজি  
ছড়িয়ে-ছিটিয়ে দিব ভেবে সভ্যতা ,  
আমার ভালবাসা , কল্পনা , বাস্তবতা ।

কিন্তু , আপনি ঈশ্বর !  
একটা ঘুম-অসহিষ্ণু  
চোখের কাছে এসে  
মৃত মানবতার জাদুর রুমাল ঝুলিয়ে ধরেন ।

আমি মৃত হতে চাই না ।

আপনার লিঙ্গে  
আমি ধর্ষক হতে চাই না  
আপনার বুদ্ধিতে  
আমি অস্ত্র হতে চাই না ।

মানবতা হেসে ওঠে বলে ,  
“ আজ আমি ঠিক তো  
কাল আমি ভুল ;  
আজ আমি শপথ তো  
কাল আমি প্রতিশ্রুতি  
আজ আমি ‘সংখ্যালঘু’ তো  
কাল আমি ‘সংখ্যাগুরু’ ।”

এসো ঐশ্বরিক ধার্মীক  
পদত্যাগ করি ঈশ্বরের রাজ-রাজত্বে  
দেবতা আর ফেরাস্তার যুদ্ধে  
আমাদের শোক মিছিলে  
মুখ বাধা পড়ুক কালো ফিতেয় ।

আমাদের মৃত চেরা চোখ  
ঈশ্বরকে দিয়ে দেওয়া হোক উপহার

আর , এই মৃত দেহটা  
আগুনে ছেঁকে  
মানবতাকে দিয়ে দেওয়া হোক উপহার ।

শুধু , একটা পরিবর্তনের জন্য ।

একটা পরিবর্তন চাই  
যা । পাখির ঠোঁটে ওড়ে বেড়ায়  
গাছের শাখায়-প্রশাখায়  
সবুজের রং ছড়ায় ।

বাতাসের ধাক্কায় মেঘ যেনো যায় সরে  
সাম্য সূর্য আলো দ্বিধাহীন সমাজ গড়তে ।

মাটির মত মানুষ চাই  
সূর্যের মত সমাজ চাই  
ভালবাসার মত ঐক্য চাই ।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/#comments
