# এসব নিয়েই আমার দিন রাত্রি

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-05-10T04:09:50+00:00
- Updated: 2013-05-10T07:57:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/

---

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/935068_408224219284967_1694581618_n.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/935068_408224219284967_1694581618_n.jpg)

প্রিয়র বায়নার কাছে হাড় মেনে অবশেষে একজোড়া কোয়েল পাখি কিনে দিতেই হোল। খুব ছোট ছিল তখন কোয়েলরা। সব খেলনা বাদ দিয়ে জীবন্ত খেলনার পিছনে প্রিয় তখন থেকে। খাবার খাওয়ানো , পানি খাওয়ানো সব প্রিয়র তদারকিতে চলছে। ঘুম থেকে উঠেও দেখে আসে কোয়েলরা কি করে । একদিন তার মনে হোল ঘুমাতে কষ্ট হয় ওদের । সামনের ফার্মেসি থেকে তুলা নিয়ে ওর মাকে বললে প্রথম তো হাসির হুল্লোড় সারা বাসায়। অতঃপর বানিয়ে দেয়া হলো ২ টি বালিশ। আমরা অবাক হয়ে দেখি রাতে বালিশ ২টির ওপর চিত হয়ে ঘুমাচ্ছে ওরা ।  
১ মে থেকে ডিম দেয়া শুরু করেছে মিসেস কোয়েল । ৭ মে পর্যন্ত মোট ৭ টি ডিম দিয়ে মারা গেল ডিম পারা কোয়েল পাখিটা । কোন এক অজ্ঞাত পোকার কামড়ে মৃত্যু হতে পারে তার।  
সেই থেকে কাঁদছে সঙ্গিনীর জন্য জীবিত কোয়েল পাখিটা। কাঁদছে প্রিয়। প্রিয় যতক্ষণ জীবিত কোয়েল পাখির কাছে থাকে ততক্ষণ কোয়েলের কান্না নেই। ৭ টি ডিম এখন প্রিয়র কাছে অমূল্য সম্পদ । আশা একটা নতুন কোয়েল আসবে , তা দিয়ে বাচ্চা ফোটাবে । খারাপ লাগে আমাদেরও ।

কোথায় পাই তার একজন সঙ্গিনী ? যশোর থেকে কোয়েলের ফেরিওয়ালা এসেছিল কেনার সময়ে , তাই কিনতে পেরেছি। আমাদের এলাকার সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েছি , নাই ।

এটি একটি পরিবারের সুখ দুঃখের কাহিনী। এসব নিয়েই আমার দিন রাত্রি ।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/#comments
