# এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৫: রেজাল্ট জানুন

- Author: [আশা জাগানিয়া](https://sonelablog.com/author/ashahope/)
- Published: 2015-05-29T16:53:13+00:00
- Updated: 2015-05-30T18:18:45+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৫
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

---

[!\[Screenshot_3\](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/Screenshot_3-500x253.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/Screenshot_3.jpg)  
[**এখানে ক্লিক করে পরীক্ষার নাম,বোর্ডের নাম এবং রোলনাম্বার লিখুন এবং Submit করুন। ফলাফল পেয়ে যাবেন। **](http://www.educationboardresults.gov.bd/regular/index.php)

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ ৩০ মে। আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর বেলা একটায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনের পর **বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।**

গত ৬ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের শুরুর দিকে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে একটি পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হতে পারেনি। সব কটি পরীক্ষা হয়েছে পরিবর্তিত তারিখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।

এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে হলে নিম্নের ধাপ অনুসরন করুনঃ  
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

**SSC/Dakhil** <space> **First three letters of your Board name** <space> **Roll no** <space>**2015** and send to **16222**। ফিরতি মেসেজ এ ফলাফল পেয়ে যাবেন।

উদহারন ঢাকা বোর্ডের জন্য**–****SSC**<Space>**DHA**<Space>**153660**<Space>**2015** send to **16222**

বোর্ডের কোড নামঃ**DHA** = Dhaka Board  
**BAR** = Barisal Board  
**SYL** = Sylhet Board  
**COM** = Comilla Board  
**CHI**= Chittagong Board  
**RAJ** = Rajshahi Board  
**JES** = Jessore   Board  
**DIN** = Dinajpur Board  
**MAD** = Madrasah Board

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/#comments
