# এলো সেই সুঘ্রাণ বৃষ্টি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-27T12:29:00+00:00
- Updated: 2020-05-27T11:40:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%98%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

 

একটু বৃষ্টির অপেক্ষা,  
ঝুম বা ঝিরঝিরে সে যেটুকু যেভাবেই  
আসুক-না-কেন;  
এক-প্রান্তর ধূসর প্রতীক্ষা নিয়ে  
পায়চারী করি, দাঁড়াই, বসি,  
শুয়ে-ও থাকি, আস্তে-সুস্তে;

শীতল-পরশ সুদিনের অপেক্ষায়,  
তারুণ্য-খচিত ভাবলেশহীনতায়,  
জুড়াবে চক্ষুদ্বয়, জুড়াবে প্লাবন-হৃদয়;

জানালায় গলা বাড়িয়ে দিয়ে  
চোখের পলকে তারস্বরে রটিয়ে  
দিতে ইচ্ছে করে, উত্তেজক কিছু  
সঙ্গ-যাত্রার গোপন-গভীর গল্প,  
ঈষৎ সাজিয়ে-গুছিয়ে, ফুলিয়ে-ফাঁপিয়ে;

মঠ-বাসী সন্ন্যাসীর রঙ্গন-হৃদয়ে  
আলগোছে ছুঁয়ে যায়,  
মুঠোমুঠো সুঘ্রাণ শীতল-বৃষ্টি।

ছবি নেটের

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%98%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
