# এলোমেলো ভাবনা

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2018-10-26T18:09:40+00:00
- Updated: 2020-01-04T20:59:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/

---

যখন তোমার ভাবনা গুলো জোরো হয়  
এক ঝলক হেমন্তের বাতাসের সাথে,  
ভিড় করে অজস্র স্মৃতি।  
স্মৃতি? নাহ,যা কিছু অমলিন তাতো স্মৃতি নয়।  
অনেক যে ভালোবাসা ছিলো তা কিন্তু নয়!!  
সূর্যোদোয় থেকে সূর্যাস্ত,রজনী হতে ভোর  
এরই মাঝে ছিলো ভাবনার পথচলা।  
অথবা কর্মব্যস্ততার ফাঁকে,  
কখনো চলতি পথের বাঁকে  
যেটুকু চোখাচোখি,  
অফুস্ট শব্দে বলা,না বোঝা কথা গুলো  
বুঝে নেবার দুর্বার আকুতি,,  
খুব বেশি ভালোবাসা ছিলো নাতো!!  
কিছুটা ধুলি মাখা, একটু শেওলা ধরা  
ভালোলাগার ছোঁয়ায় উজ্জ্বল হতে চাওয়া  
মণিমুক্তা সম মুহূর্ত গুলো, সেতো স্মৃতি না।  
হাজারো মুখের ভিড়ে শুধু একটি মুখকেই  
বারবার খুঁজে ফেরা,,  
ভালোবাসা ছিলো কি ছিলো না??//  
শিউলি,গোলাপের সুবাসে বিভোর হয়ে  
মন বাগানে বসে যখন ভাবতে চাই,  
তখনই এক ঝলক উত্তরের হাওয়া  
সব যেনো এলোমেলো করে দিয়ে যায়।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/#comments
