# এলোমেলো ভাবনা

Author: হালিমা আক্তার
Published: 2022-08-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-4/

কলমটা হাতে নিয়ে

বসেছি সেই কখন

গল্প, কবিতা ,যা হোক

লিখবো কিছু একটা ,

এলোমেলো ভাবনায়

কেটে যায় সারাবেলা

লেখা হয়না কিছুই ।

কলম আর কাগজের

হয়েছে যে সন্ধি ,

সময় কাটানোর

নতুন এক ফন্দি ।

হয় না নতুন কোন

গল্প কবিতা লেখা ,

এভাবেই কেটে যায়

দিন ক্ষণ বেলা।

নাই বা হলো

গল্প কবিতা লেখা,

সারা খাতা জুড়ে

রঙ তুলি বিহীন

শুধুই ছবি আঁকা ।
