# এলোমেলো ভাবনার নদী -১

Author: তৌহিদুল ইসলাম
Published: 2020-10-03
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a7%a7/

জীবনের বাঁকে বাঁকে স্নেহ-প্রেম স্মৃতিতে ব্যাকুল  
সজল চোখে বিপর্যস্ত কেশ-বাস,  
সাহারার মতো রসকষহীন  
যেন দৈত্যের মায়াপুরীর মতো বিভীষিকাময়।

বটের ছায়ায় মর্মরধ্বনি  
মুকুলিত বকুলকুঞ্জে বিরহী কোকিলের কুহুতান;  
বসে আছি স্বপ্নের আবেশে ক্লান্তমনের আবিষ্টতায়,  
চিরকল্লোলময়ী তিস্তার তীরে বসে দেখি  
বালকবালিকার গোল্লাছুট খেলা।

সত্য অসত্যের বেড়াজালে আবদ্ধ আমি  
আলোকবর্তিকার খোঁজে ভাসমান ভেলা।  
একবিন্দু শিশিরে মেটেনি যে তৃষ্ণা;  
একাকী ভাঙা নৌকায় অকুল নদী পার হতে চেয়ে  
কেন তবে আজ বিপদাপন্ন হওয়া?

এভাবে হয়তো দেখবো একদিন  
ঝড়ে পড়েছে যৌবন বৃন্তচ্যুত ফুলের মত!  
বসন্তবাতাসের দোলায়  
পৃথিবীর আদি-অন্ত ঠিকই আছে;  
মাঝখানে নিজের জীবনের খাতা শুন্যই রয়ে গেছে।

*\[ছবি নেট থেকে নেয়া\]*
