# এলোমেলো বৃষ্টি

- Author: [কৃষ্ণমানব](https://sonelablog.com/author/krisnomanob/)
- Published: 2014-10-25T22:20:33+00:00
- Updated: 2014-10-25T22:20:33+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

শুকিয়ে যাওয়া ঘুম ,  
কুয়াশা ভোর ,,  
দেয়ালের কানির্শে  
বসা ধ্যানমগ্ন কাক,  
পর্দা ছেড়া সুতো ।।

ছুটির দিনের আলসেমী,  
মাসীমার সাত সকালের শাখ,  
খোলা রাস্তায় রিকশায় টুংটাং,  
দরজায় ফেরিওলার কড়া ।

কাঠবিড়ালীর লুকোচুরি ,  
সাদা রঙ্গা চার দেয়াল ,  
ভেজা সিমেন্টের  
স্যাতস্যাতে বারান্দা ,  
কোক বোতলে মানিপ্লেট ।

লাল সাদা ডোরকাটা ছাতা,  
আষাঢ় মেঘের বৃষ্টিতে কাদা হয়ে বাসায় ফেরা,  
মার চোখের কঠিন রাঙ্গানী,  
বাবার পেছনে দৌড়ে লুকানো !

মেলা থেকে কেনা  
খেলনা একাতারা,  
গলা ছেড়ে বাউল গান,  
ঘরের জানালা ঘেরা গোধুলী ,  
আবার শেষ বিকেলের নিলির্প্ততা ।

কাজ শেষে আমার ঘরে ফেরা,  
নিয়ম করে তোমার খবর নেয়া ,

অন্জনের রন্জনাও না,  
নচিকেতার নীলান্জনাও না,  
দিন শেষে তুমি সেই  
এলোমেলো বৃষ্টি !!

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
