# এলোমেলো কিছু কথা………**এক**

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2014-09-21T05:21:06+00:00
- Updated: 2014-09-21T05:21:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: canada, Hamilton, কানাডা, হ্যামিল্টন
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/09/10703625_567205850051164_6684005721928097132_n.jpg)](http://sonelablog.com/archives/21210/10703625_567205850051164_6684005721928097132_n)  
বেশ কিছু অসাধারণ সৌন্দর্য এই দুটি চোখ দেখে নিলো । আর প্রাণ খুলে যে নিঃশ্বাস নিচ্ছি প্রতিদিন , কতো যে নাম-না-জানা ফুলের গন্ধ পেয়ে যাচ্ছে এই শ্বাস অক্সিজেনের পাশাপাশি । মনটা তখন ফুরফুরে হয়ে যায় । এতো সুন্দর কেন এই পৃথিবী ? কেন এতো ইচ্ছে করে বাঁচতে ? অনেক কষ্ট তৈরী হয়ে যায় বিভিন্ন ভাবে , ভিন্ন ভিন্নতায় । তাও ওসবকে মাড়িয়ে কি করে যে এতো স্বপ্ন দেখে এই চোখ , মন কতো কতো ইচ্ছেকে রোজ জন্ম দিয়ে যায় । না-পাওয়া আটকে রাখতে পারেনা কিছুতেই আরেকটি নতূন ইচ্ছের জন্মকে ।

যাক সৌন্দর্যের কথায় আসি । কাজের জন্যে বিভিন্ন জায়গায় যেতে হয় । অজানা-অচেনা হ্যামিল্টন শহরটা এখন অনেক আপন হয়ে গেছে । যেনো এখানেই আমার পরিপূর্ণ সত্ত্বা । এতো সবুজ , পথে-ঘাটে ফুলের বাহার । ইচ্ছে করে দাঁড়িয়ে দেখি । এক শনিবার বাসের জন্য দাঁড়িয়ে আছি । রাস্তা-ঘাট প্রায় ফাঁকা বললেই চলে । এতো নিশ্চুপ ছিলো চারদিক যে আমি ডুবে গেলাম দূরের সবুজে । আর এমন সবুজ-নীল আমায় বড্ড টানে । কারণ সেই একই শমশেরনগর চা’ বাগান । আমি ছবি তুলতে গিয়ে আর তুলিনি । মনে হলো চোখের ভেতরেই থাকুক আঁকা ঠিক এমনি ভাবেই । তবে অনেক বছর আগে ফটোগ্রাফি সম্পর্কে একটা লেখা পড়েছিলাম , সেখানে লেখক বলেছিলো , “সৌন্দর্য আঁকা থাকে মনের গহীনে আর চোখের চাহনিতে , পলক পড়লে এক রকম আবার চোখ বন্ধ করলে অন্যরকম । তাই প্রকৃতিকে এক ক্লিকে নেগেটিভে পরিণত করা যায়না ।” এতো ভালো লেগেছিলো কথাটা । আর কথাটি চরম সত্যি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য ক্যামেরায় আটকে রাখা যায়না ।

হয়তো চলবে  
নয়তো না  
কি যে হবে  
সে জানিনা…

হ্যামিল্টন , কানাডা  
২০ সেপ্টেম্বর , ২০১৪ ইং ।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95/#comments
