# এলিজি

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2017-12-13T17:37:12+00:00
- Updated: 2017-12-13T17:37:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf/

---

পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিরা  
হারিয়ে গেছে!  
এখন এই বিষাক্ত, কুতসিৎ পৃথিবীতে  
বেঁচে নেই কোন নিরীহ প্রাণ।  
ছোট্ট নিষ্পাপ একটি প্রাণ  
বিষাদে,আঘাতে ক্ষত বিক্ষত!  
হত্যাকারীকে দেখে জানিনা কতটা ভয় পেয়েছিলে,  
কতশতবার খুঁজেছিলে আমায়!  
আমার যেতে এত দেরী হবে,  
তা কে জানতো!

পৃথিবী, তোমার কোলে ঘুমায়  
কয়েকটি নিষ্পাপ পাখি শিশু।  
সব দায়ভার আজ থেকে তোমার।  
তাদের আগলে রেখো মহান স্রষ্টা।

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf/#comments
