# এমনই বসন্ত

- Author: [রোকসানা খন্দকার রুকু](https://sonelablog.com/author/ruku007/)
- Published: 2020-08-23T06:40:34+00:00
- Updated: 2020-08-23T20:15:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

কি দেখছ অমন করে- তোমাকে?  
আগে দেখনি?- প্রতিদিন ই তো দেখি।  
তাহলে- দেখে দেখে শেষ করতে পারিনা;  
আমার অ-সৌন্দর্য,নাকি শেষ বসন্ত- উমহুম!  
কি তাহলে? বসন্তের শেষ কি আছে,তাও তোমার!

দেখনা,দেখনা বেহায়া বলবে?- বললে বলুক।  
অসভ্য,ন্যাওটাএকটা- দূর! আমার তো কানই নেই।  
এমন?- জানোনা,প্রেমের অন্য নাম বেহায়াপনা।  
তর্ক বাগিস হয়েছ ?- তর্কটাও তো আমাদের প্রেম।

কামনা বাসনা- দূর! প্রেমে ওসব থাকেনাকি?  
এভাবে কতদিন?-শেষেরই তো পথে!  
কিরকম?-বুঝনা পাগল তারপর স্বর্গে গেলেও॥  
পিছু ছাড়ছ না তাহলে?- উমহুম।

পাগল একটা?- সেজন্যই তো আছি,থাকবও।  
প্রেম কি পাগলামি?- হুম সুস্থ্যরা প্রেম করেনা।  
কি করে তাহলে? – প্রয়োজন মেটায়,অভিনয় করে।

বলবে কিছু আর?- চোখে চোখে বলছি তো!  
কি দুষ্টু! -বুঝেছ তাহলে?  
বলে দেব কিন্তু?-উমহুম,ভালোলাগা কেউ কাউকে বলেনা।  
অনুভব করে আর পুড়ে পুড়ে দগ্ধ হয়!- হুমম!  
তাহলে চল দুজনে পুড়তে থাকি- হুম,একেবারে অনাদি অনন্তকাল

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
