# “এভাবেই”…

Author: শান
Published: 2015-02-03
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87/

এভাবেই  
আজ দুই দেয়ালে বন্দী আমরা দুজন ,  
ভগ্ন রুগ্ন স্মৃতির গাছের গোড়ায় ধরেছে পঁচন !  
এভাবেই  
এক ভাঙ্গা ভায়োলিন বাজায় করুণ সুর ,  
ঝাপসা , অস্পষ্ট , অস্পৃশ্য – তুমি হারিয়েছো বহুদূর !  
এভাবেই  
সচল অশ্রুগ্রন্থি , চোখের সকেটে ক্ষীর ,  
দুই আত্মার হৃদয় গহীনে প্রোথিত ত্রিফলা তীর !  
এভাবেই  
তুমি হারিয়ে ফেলেছো – অধিকার আর মায়া ,  
পেছন থেকে ব্লেজার টানে তোমার নি:শেষ কায়া !  
এভাবেই  
তুমি হিমাদ্রী শিখরে অস্তমিত এক রবি ,  
আত্মভোলা এক যাযাবর হয় বাউণ্ডুলে কবি !  
এভাবেই  
কবির নস্টালজিকতা লিখে যায় প্রেম কাব্য ,  
যদিও  
অন্য দেবতা তোমায় করেছে পণ্য ! ভোগ্য ।।
