# এবেলার ভালোবাসা

- Author: [ইয়াগনিন সুলতানা](https://sonelablog.com/author/hope-less/)
- Published: 2014-07-31T13:10:23+00:00
- Updated: 2014-07-31T13:10:23+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

বিকেলের চায়ের কাঁপটা আজ ছন্নছাড়াই বলতে পারিস

কাউকে হয়তো খুঁজে ফিরে

সঙ্গী করবে বলে।

তোর  বসার জায়গাটা আজ ফাঁকাই আছে

তোর পাঞ্জাবীর ছেঁড়া বোতাম ও রেখে দিয়েছি খুব যতনে।

ফিরবিনা জানি,তবু প্রতিদিন তাকিয়ে থাকি,

বিষন্ন ঐ রাস্তা পানে হয়তো এই ইচ্ছা রেখে

যদি মনে পড়ে কখনো,

যদি রাস্তা ভুল করে ফিরিস আমার কাছে।

তোর শার্টের বুক পকেটে আজও

একটা করে চিঠি রাখি

আবার দিন শেষে তা নিজহাতে ছিঁড়ে

ছুঁড়ে ফেলি ডাস্টবিনে।

বলতে পারিস কেন এমন হয়?

কেন তোকে খুঁজে ফিরি ঘরময়?

কেন তোর শার্ট গায়ে চাঁপিয়ে

তোর শরীরের গন্ধ খুঁজে পেতে চায়?

বলতে পারিস কেন,আমি এতোটা তোকে চায়?

 

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
