# এবারে আর এসো না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-12-31T09:13:55+00:00
- Updated: 2018-12-31T10:39:32+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be/

---

নিয়ম-নিগড়ের আতিশয্যে গা-দুলিয়ে ফি বছরের মত এবারেও এসে জাহির  
দ্বোর গোঁড়ায়, উত্তপ্ত লাভা-গরল ফেলে লালা-চোখা-দৈত্য, ছিঁড়বে খুঁড়বে  
পিষে পিষে চিরে-ছিরে চ্যাপ্টা বানাবে, অট্ট-হাসি হাসতে হাসতে;  
বিভ্রম-বন্ধনে অমীমাংসিতের কাটাকুটি খেলা অনন্ত অস্পষ্টতার সিল মেরে।  
ক্ষয়ে যাওয়া মেঘ-দল দল ছুট হয়ে পথ হারাবে কেঁদে কেঁদে তীব্র শোকে,  
ঋতুমতী বর্ষা টিকা টিপ্পনী ছেড়ে-টেরে অবাক উদাস নয়নে কোন এক বজ্রের  
অপেক্ষা গুনবে। চাদের মায়া-ফাঁদ তেমন ই থাকবে ছিল যেমন আজন্ম।  
সুতীক্ষ্ণ নখর ধারিয়ে পাহাড়ি বিড়াল অপেক্ষায় থাকবে একটি মোহন শিকারের।

হে নূতন বছর, এবার কী না এলেই নয়!! পঞ্চভূতের রগর-নাচনের মায়া-ম্যাজিক নিয়ে!!  
বসে আছি জবুথুবু হয়ে অগ্নি কুণ্ডের কিনারে।

শুশুক শীত-নিশ্বাসের নিকুচি করি উঠোন-চুলোর আঁচে,  
কাঁচা-রসের মিষ্টি গন্ধ-মাদকে।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be/#comments
