# এবারের শরৎ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-13T11:11:12+00:00
- Updated: 2021-08-13T13:15:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e/

---

 

চকমকি পাথরের মত স্বপ্ন-ইচ্ছে পুষে রেখেছি  
আন্দোলিত বুকের মাঝে, নিরস তুষের আগুন-রতি,  
আধা ডুবন্ত তুষার-পিণ্ডে;

নিরবিচ্ছিন্ন হৃদয়ে যত্নে রাখা স্বপ্ন গুলো ধোঁয়াশা হয়ে  
উড়ে যেতে চায়, যায়-ও;

কখনও ফিরে আসে চকচকে দু’ধার জিহ্বা নিয়ে  
চায় এক চুমুক স্বেদ-রক্ত, পাজি পাজি নখগুলো উঁচিয়ে রাখে,  
চোখ গেলে দেবে বলে, যুদ্ধরতের যুদ্ধ যুদ্ধ খ্যালা।

বৃষ্টি বেজে চলা শরীরে বৃষ্টি ভেজা হতে হতে সবুজ বন-ভূমি  
হাঁটু মুড়ে বসে পড়ে, ঘাড় নুইয়ে, মাটির বুকে;  
উপত্যকার গাঢ় ডাক এড়িয়ে, এই শরতে;

ছবি নেটে থেকে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e/#comments
