# এবারের নাবালক স্মৃতি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-09-28T08:51:30+00:00
- Updated: 2020-09-29T14:42:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/

---

 

বয়ে যাওয়া সময়-স্রোত শুধুই জেগে থাকে  
স্মৃতিতে, অনড় একাকীত্বে, স্মৃতির সংরাগ/সংযোগে,  
জোড়া বেঁধে গেঁথে আছে অবকাশে জেগে থাকা  
স্মৃতির কল-কল্লোলে স্বপ্ন বাস্তবতার হাতছানিতে;

এ এক অদ্ভুত জোড়াতালি,  
এতটা নদী-হীনতা কী করে কেমন করে এলো!

আকাশের নীল-বনে গা-সওয়া গায়ে-গায়ে লেগে থাকা  
স্বপ্নদের উঁকিঝুঁকি বিদীর্ণ স্মৃতি ভেদ করে  
ছায়া উধাও এ নিবিড় পৃথিবীতে।

নীলের সমুদ্রে ডুবছে এবার নাবালক স্মৃতি  
কুল-উপকূল হারিয়ে,  
জুড়ে থাকা ডুবে থাকা ছায়া-ভুতের তাণ্ডব  
দিন ও রাত্রির একান্ত গভীরে;

প্রখর সূর্য কিরণে আবার ঢেউ উঠেছে/জেগেছে  
ষোড়শীর মত উপকূল সমুদ্র সম্ভারে  
তুলে ধরেছে বিদ্যুৎ ঠোঁট, রাতের আধারে।

ছবি নেটের।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/#comments
