# এটা গল্প নয়

- Author: [রাফি আরাফাত](https://sonelablog.com/author/rafi-arafat/)
- Published: 2019-05-18T10:12:21+00:00
- Updated: 2019-05-18T10:12:21+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%a8%e0%a7%9f/

---

তুমি বলেছিলে আমি যেন ভালো থাকি। হুম আমি আজ ভালো আছি। আচ্ছা তুমিও কি ভালো আছো। তুমি যখন চলে গেলে তখন হয়তো আমার খারাপ লেগেছিল, কিন্তু যখন বললে আমাদের সম্পর্কটা এখানেই শেষ তখন আমার ভয় করছিলো যে এই কথাটা আমাকে তাড়া করে বেড়াবে না তো। তোমার সব কথা আমি এখন রাখি। তুমি বলেছিলেনা, আমি কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, হুম সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে গেছে শুধু আমি এখানো তুমি পানে চেয়ে!

—  
যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিলো সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, যেদিন আমাদের শেষ দেখা হয়েছিলো সেদিন আমি নিজেকে খুব অসহায় মনে করছিলাম। দেখা হওয়া মানেই ভালো কিছু না,কিছু দেখা হওয়া মানে কিছু একটাকে শেষবারের মতো দেখা।  
—  
প্রিয় মানুষটা যখন বলে,সাবধানে যেও,কাল দেখা হবে তখন আশা নিয়ে বেচে থাকি আমরা। কিন্তু যখন বলে ভালো থেকো, আমি যাচ্ছি, তখন একটা বড় নিঃশ্বাস ফেলা ছাড়া কিছু করার থাকেনা। চোখের কনাটাতে পানি টলমল করে,চারদিক ঝাপসা হয়ে আসে। হ্যাঁ আমারও হয়েছে।  
—  
যেদিন বিকেলে তুমি বললে,আমার বিয়ে ঠিক হয়ে গেছে,তুমি কিছু করো,আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, তখন আমার মনে হয়েছে আমি আমার ভালবাসার মানুষকে পেয়েছি। কিন্তু যেদিন তুমি বললে,আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না,তখন আমার মনে হয়েছে, কেন যে এই ভালবাসাটা পেলাম,না পেলে হয়তো আজ তুমি ভালো থাকতে।  
—  
কিন্ত সব শেষে আজ আমি ভালো আছি। আজ আমি সময় মতো খাওয়া করি, হাসিখুশি থাকি,নিজেকে গুছিয়ে নিয়েছি আমি। এখন আমি অনেক ভালো আছি।  
—  
আজ তুমিও তোমার পরিবার, সন্তান নিয়ে অনেক ভালো আছো। সব পরিবর্তন হয়ে গেছে আজ। আজ আমাদের ভালবাসা নেই। আমরা আজ নিজেদের জীবন গুছিয়ে নিয়েছি। আমরা আজ নিজেদের নিয়ে বেশ ভালোই আছি।  
—  
এমনটাই সবাই চায়। সবাই এভাবেই একটা সম্পর্ক শেষ করে নিজেদের গুছিয়ে নিবে,এটাই আমাদের সবার প্রাপ্য।  
—  
কিন্তু মন কি তা বলে? না মন তা বলেনা। বিশ্বাস করো আমি একদমই ভালো নেই।

> * সম্পর্কটা আমরা ভালো থাকবো বলে শেষ করি পরিবারের জন্য। আর সব শেষ হওয়ার পর আমি ভালো আছি বলি আমরা বাস্তবতার জন্য। অথচ দুটোই নাটক ছিলো! *

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%a8%e0%a7%9f/#comments
