# এখানে ওখানে সেখানে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-24T11:47:39+00:00
- Updated: 2021-04-24T03:17:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%93%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

---

 

বাজ-পড়া তালগাছ ঠায় দাঁড়িয়ে, স্থাণু,  
সাধ ছিল, ছিল স্বপ্ন, বিশ্রাম-পথিক ছিল,  
ছিল বাবুইদের ঘরদোর;  
এখন শুধুই মৃত্যুর তারিখ খোদিত হয়ে আছে,  
জন্ম! কেউ জানে না, জানি না, জানবে-ও না;

ভেকধারী কেউ বলতেই পারে,  
জানি কিন্তু বলবো না!!

ছিঁড়ে যাওয়া বোতাম কেউ খোঁজে-না,  
জেগে থাকা রাতে-চোখ কেউ দেখে-না  
সেখানে লুকিয়ে থাকে/আছে অজস্র-দীর্ঘ-রাত,  
অদৃশ্যের শূন্যস্থান শূন্যে-ই নির্বাসিত,  
অদৃশ্যের আয়নার মত।

বাজ খাওয়া তাল গাছ,এই তো এখানে,  
ঐ তো ঐখানে, ছিল-ও, সে-তো কোন এক কালে;  
এখানে ওখানে সেখানে।

ছবি নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%93%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/#comments
