# এখানে এখন

- Author: [জসীম উদ্দীন মুহম্মদ](https://sonelablog.com/author/jasim-uddin-mohammad/)
- Published: 2014-08-28T09:37:00+00:00
- Updated: 2014-08-28T09:37:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8/

---

এখানে এখন  
মেঘ ভরা আকাশ  
একদা ঝক ঝকে উঠোনে মরচে ধরা অবাঞ্ছিত ঘাস !  
বর্ষার অথৈ থৈ থৈ পানি  
যেখানে সদা চলত মেঘ বালিকার সাথে কানাকানি !  
রাত্রি গুলো কেঁদে কেঁদে হয়রান হয় আর খুঁজে বেড়ায় শিয়ালের হাঁক  
পুকুর ধারে, লেবুর তলে থেকে থেকে ডাহুকের ডাক !  
ধান ক্ষেতের আল গড়িয়ে সরষে ক্ষেতে ভুত  
চাঁদনী হাটে ডাকত এসে চরকা বুড়ির পুত !  
এখানে এখন  
বাতাসের কানে কানে মসনদে বসার গুঞ্জন !  
হাজার বছর ধরে পিষ্ট হওয়া গিনিপিগের হাত বেয়ে  
জলের মুখে পরম সুখে এক দুরন্ত নেয়ে !  
বাড়ির উঠোনের সজনে ডালে বসে থাকা দাঁড় কাকের বিলাপ  
ক্ষণে ক্ষণে তুসের আগুনের মত বাড়ায় এই হৃদয়ের উত্তাপ !

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8/#comments
