# এখন ঘুমাও

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2019-12-29T20:31:53+00:00
- Updated: 2019-12-29T20:31:53+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93/

---

 

তোমারে বলি এখন ঘুমাও  
রাত পোয়াতে বাকি নেই আর,

উত্তরে এলো  
বললে তুমি ভোরেন পক্ষি ডাকলে ঘুমিয়ে যাবে,  
আমি বললাম থামোতো সবকিছুতেই বাড়াবাড়ি তোমার!

প্রিয়ে-  
এই রাতে এই ক্ষণে তোমারে আমার বড্ডো প্রয়োজন  
উষ্ণতার বুক-চাদরে আবৃত করো আমারে,  
রাত-জাগা পক্ষির সনে ভোর-ডাকা পক্ষির আলাপনে  
আরেকটা ভোর হোক একান্ত দুজনের !

প্রিয়ে  
ঠিক উৎরে যাবো এবার,বিষণ্ণ- প্রাণের গহিনে  
জোড়া শালিক -শিসের উজ্জ্বল উষ্ণতার খুনসুটি  
ফিরে আসুক এই ভোরের আকাশে !

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93/#comments
