# এখন আর চোখের জল ফেলা যায় না,,,

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2019-12-29T03:38:48+00:00
- Updated: 2019-12-29T08:00:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%be/

---

মেঘ ও মেঘ, আমায় একটু তো দেশে নিবি । আমার চোখেতে জল টলমল করছে ।তোর সাথে উড়তে উড়তে, পাহাড়ের গায়ে গা ঘেঁষে একটু ঝরে পড়তে চাই। দেখে সবাই বলবে বৃষ্টি হচ্ছে ,কেউ বুঝতে পারবে না আমি কান্না করছি ।  
এতে অবশ্য তোর তেমন লাভ হবে কিনা জানিনা, তবে আমার একটা লাভ হবে ।আমার লাভটা হলো কেউ বুঝতে পারবে না আমি কান্না করছি। সবাই দেখবে শুধু আমার হাসি মুখটা।  
কান্না বিষয়টা একটু আলাদা, সবাই হাসি মুখ দেখতে বেশি পছন্দ করে। কান্না কেউ দেখতে চায় না। আমিও কান্নাটা কাউকে দেখাতে চাইনা।  
কান্না করাটা হচ্ছে নিজের একটা দুর্বলতা ।আর নিজের দুর্বলতা প্রকাশ না করাই ভালো।

একটা সময় পর অনেক কিছুই করা যায় না ।একটা সময় পর সব চাওয়াই চাওয়া হয় না। একটা সময় পর অনেক কিছুই নিজের হয় না। এই বয়সে এসে এখন আর কান্না করা যায় না,চোখের জল ফেলে যায় না।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%be/#comments
