# এখনও ভোর হয়

- Author: [সাদিয়া শারমীন](https://sonelablog.com/author/sadia-sharmin/)
- Published: 2019-12-20T14:02:58+00:00
- Updated: 2019-12-20T14:02:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%9f/

---

এখনও ভোর হয়,  
কিশোরীর হাতের রাঙা আলতার মত  
টকটকে সূর্যটা জানান দেয় নতুন দিনের।  
পৃথিবী সাজে নব আলোয়।

এখনও ভোর হয়,  
চপলা তরুণীর শাড়ীর ভাঁজে রোদ্দুরের খেলা।  
ছুঁয়ে যায় তনু- মন।  
পৃথিবী ভাসে অন্য আলোয়।

এখনও ভোর হয়,  
কোনো এক গাঁয়ের বধূর রেশমি চুড়িতে  
অথবা-  
ব্যাস্ত কৃষাণির দিন শুরুতে,  
রোদ্দুর সাজে,কখনও মিশে যায়  
সুখ- দুঃখের রোজনামচায়।

এখনও ভোর হয়-  
ঘোর অমানিশা দূর করে।  
তরুণের চোখে,  
নতুন দিনের স্বপ্ন ফিরে আসে।  
পৃথিবী হাসে উৎসবের আলোয়।  
কারণ,এখনও ভোর হয়।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%9f/#comments
