# এক যুগ…

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2014-02-23T08:11:02+00:00
- Updated: 2014-02-25T06:00:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97/

---

কতোটা যুগের যোগফলে হয় এক যুগ?  
কতোটা রাস্তাভোলা ক্লান্তি বুকে টেনে বেড়ায় এক যুগ?  
এক যুগে কতোবার চোখের পানি  
পথ না পেয়ে হয়ে যায় গভীর কালো কূপ?  
হোঁচট খেতে খেতে কতোবার পঙ্গু হয়  
এক যুগের একটি একটি উন্মাদীয় স্বপ্ন?  
কতোবার ভেংচি কাটে আধ ছেঁড়া দেয়াল ছবি?  
প্রলেপ দেয়া নতুন রং কতোবার মুছিয়ে যায়  
এক যুগের পুরনো হওয়া শ্যাওলা দেয়াল?  
মিথ্যে মায়ায় জমতে জমতে  
এক যুগে হয় কতোবার সীমান্তযাত্রা?  
এক যুগে বয়স বাড়ে কতো যুগ?  
কতো যুগের ইচ্ছেবাঁচা ছিনতাই করে একটি মাত্র যুগ???

 

 

 

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97/#comments
