# এক যুগের অনুভূতি

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-02-09T10:54:01+00:00
- Updated: 2014-02-09T10:54:01+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/1240614_218659301632920_952019348_n-300x186.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/1240614_218659301632920_952019348_n.jpg)বারোটি বছরে একটি বারও মনে পড়েনি আমায়

উম্মাদনায় চাওয়া ভালবাসার আবদার

**“ভালবাসি তোমায়”**

মনে পড়ল আজ তোমার, বারোটি বছর পর!।

বলো কেমন আছো, এত দিন পর?

ভালো!একটি দীর্ঘ স্বাসে বেরিয়ে এলো,

একটুও বদলাওনি তুমি,সেই হরিনি চোখেঁর বাকা চাহনি

শুধু কাশঁফুলে ছেয়ে গেছে **চুলের ভাজেঁর মধ্য মণিতে।**

তোমার কথা বলো,তুমি কেমন ছিলে এতদিন?

ছিলামতো ভাল একা!বিরহের গেথেছিঁলাম বাসর ঘর,

রাত্রীর নির্জনতায় ঘুমিয়ে আছে পৃথিবী,জেগে শুধু আমরা দু’জন

অতীতে হারিয়ে যাওয়া **নিজেদের খোজারঁ আনন্দে।**

জীবনকে আর কত ঠকাবে?

জীবন করোনি কেনো শুরু …এখনও,

যা হবার তা হয়ে গেছে ,পাবেনা ফিরে আর,

মিথ্যের পিছু হেটে **সূখ কি পাবে তুমি আর ?**।

সূখ!না হয় সূখ আমার মরিচিকায় বন্দী

সত্যি করে বলো তুমি কি পেলে, তুমিও কি সূখী হতে পেরেছ ?,

হঠাৎ বিজলীর চমকানো,চারদিক নিস্তব্ধতায়

জোনাকীঁরা আলো দিয়ে বেড়ায় **কালো মেঘের আধারেঁ।**

জানো,আমার দুষ্টুটা ঠিক তোমারি মতন এক রোখা,

বয়স কত?কি নাম রেখেছ তার?

সাত কি আট ,নামটা তোমারি দেয়া তোমারি প্রিয় **“মমি”**

**বেশ হয়েছে! ভূলতে দিবে না কি আমায়?।**

বারোটি বছরে বহুবার করেছি পণ

মুছে দিব তোমার স্মৃতি,পারিনি আজও… ভেসে উঠেছে বার বার,

স্বচ্ছ কাচেঁর মতন মনের আয়নায় তোমার মায়াবী মূখটি

**তোমার চলার ছন্দের তালে হারিয়ে যেত বার বার এ মন।**

জানি,হেরেছি আমি তোমার ভালবাসায়

তীলে তীলে ক্ষয় হয়েছে আমার শুষ্ক হৃদয়,

তবুও ভাবি,আমি সূখী তোমার রোমান্টিকতায়

** তাই বারোটি বছর পর বেড়ে যায় হৃদয়ের হা হা কার।**

শীত যাচ্ছে ,বসন্ত আসবে

কৃঞ্চচূড়ায় লাগবে ভালবাসার আগুন

মনে পড়ে একদিন, তুমি ছিলে আমার কত যে আপন

ঠিক এমনি মনে পড়ে আমারও **তুমি যে ছিলে আমার নিঃস্বাস।**

সেই বারো বছরে তুমি যেমন ছিলে কথার কারিগর

আজও তেমনটি আছো,একটুও বদলায়নি তোমার কবিতার সূর,

তুমিওতো তাই,সে চিরচেনা মূখ,পাগল করা মিষ্টি হাসি

বিরহে বদলে যায়নি **তোমার ভালবাসার নিবীর দুষ্টমি।**

অনেক হলোত রাত মন বলে উঠি উঠি

ক্ষতি কি আর একটু বসো,না হয় আজ সময়টাকে দিলে ছুটি,

অনেক কথা রইলো যে পড়ে তৃঞ্চার্থে যেন মরুভূমি

আবার হবে কি দেখা,**পাবো কি সময় জীবনের ধারে।**

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf/#comments
