# এক মুঠো সাদা ভাত।

Author: মনিরুজ্জামান অনিক
Published: 2022-01-16
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a5%a4/

![](https://sonelablog.com/wp-content/uploads/2021/12/Screen-Shot-2021-12-18-at-11.09.24.png)

যেই লোকটা রাস্তায় ঘুরে ময়লা চামড়ার,

মাথায় তার খেলা করে শুধু – বাড়িতে রেখে এসেছে

ক্ষুধার্ত সংসার।

যাবজ্জীবন মৃত্যু বুকে নিয়ে হাটে না তো কেউ!

ঐ লোকটা হেঁটে যায় শুধু,রাজ্যে যখর উন্নয়নের ঢেউ।

জানি,সমাজপতি .. লাল ইটে পৌঁছায় না হাহাকার।

সীসা গলানো কানে শুনতে কি পাও!

চামড়ার বুকে স্লোগান উঠেছে – একমুঠো সাদা ভাত দরকার।
