# এক বেলা ঘৃণা দাও ( একটি অসমাপ্ত গল্প )

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-07T21:40:35+00:00
- Updated: 2013-10-07T21:40:35+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%98%e0%a7%83%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be/

---

ইদানিং বিকেলবেলায় বারান্দায় বসে পত্রিকা পড়া আমার স্বভাব । এই সময়টাতে আগে  খেলতে যেতাম ,বড় হবার পর তার মা যেতে দেয়না । এখন মা বিকেল বেলায় অনেক সময় নিয়ে চুল বেঁধে দেয় । ক্লাস নাইনে উঠার পর থেকে তার নাকি আমাকে একা ছাড়তে ইচ্ছে করেনা । এই বয়সটা নাকি আবেগের , মানুষের সাথে যত কম মেশা যায় ততই ভালো । এই কথাগুলো আমার মা রওশন আরার ।

আমাকে স্কুল থেকে আনা নেওয়া তিনি নিজেই করেন । ক্লাসের কিছু ছেলে আমার সাথে কথা বলতে চেষ্টা করে । ইদানিং আননোন নাম্বার থেকে ফোন আসার উৎপাত আসাও শুরু হয়েছে । মা এসব খুব ভালো করে খেয়াল করছেন । মা বলেছেন মেয়েরা হয়তো ছোট থাকাই মঙ্গল কিন্তু তারা হঠাৎ বড় হয়ে যায় , ঝামেলা নিয়ে আসে । আমি সম্ভবত বড় হয়ে গেছি ।

আমার মাকে ইদানিং অসহ্য বোধ হয় ,  সব কিছুতেই তিনি খবরদারী করেন ।

বান্ধবিরা ফোন করলে মা কথার মাঝখানে ফোন কেড়ে নিয়ে মেয়ের গলা নাকি ছেলের গলা চেক করেন । মার সাথে এই ব্যাপারগুলো নিয়ে একটা ঝগড়া করার ইচ্ছে আছে । কিন্তু মা কঠিন মহিলা । তার সাথে বেঁধে নামতে হবে খেলায় , না হলে হারানো যাবেনা ।

আতাউর ভাইকে বলতে হবে ব্যাপারগুলো নিয়ে , তিনি চমৎকার খুঁত বের করতে পারেন । তিনি আমার বড় ভাইয়ার বন্ধু , আমাদের পাশের বাসায় থাকেন । আড়ালে তাকে ডাকি খাতাউর । এই একটি মাত্র ছেলের সাথে কথা বলার সময় মা আমাকে সন্দেহ করেনা । ভাইয়ার আতাউর ভাই ছাড়া আর কোন বন্ধু নেই , তাই হয়তো । তাছাড়া তিনি আমার সাথে কথা বলেন তুই তুই করে । ছোট থাকতে খুব ভালো লাগতো , এখন তুই তোকারি করলে ভালো লাগেনা । উনাকে সেটা বলতেই উনি বিষম খেলেন , বিষম কাটানোর জন্য আমার সামনে অভদ্রের মতো সিগারেট ধরিয়ে বললেন –

সেকি রে ! তোকে তুই বলতে পারব না ?

– না , আমি এখন বড় হয়েছি , তুই বললে খারাপ লাগে

আচ্ছা , আপনি করে বলব ; ঠিকাছে ম্যাডাম ?

– উহু আপনি না , তুমি করে বলবেন প্লিজ ।

তোর কি হইসে রে ? হঠাৎ এমন চেঞ্জ ?

– কিছুনা , আপনি আমাকে তুই করে বললে আর কথা বলবেন না ।

ম্যাডাম , আপনার সমস্যা কি ?

আমার কথা শেষ , উনার কথার জবাব না দিয়েই চলে আসলাম । উনার হাতে সিগারেট , কিন্তু টান না দিয়ে তাকিয়ে আছেন ।  আমার খুব ভালো লাগছে এখন । এই প্রথম বড়দের মতো আচরন করলাম ।

 

পর্ব আকারে কিছু একটা লিখতে চেয়েছিলাম , কিন্তু হুট করে আসা গল্প হুট করেই মাথা থেকে সরে যায় , যারা পরের পর্ব চাইবেন আমি তাদের আশা দিতে পারবো না । শুভেচ্ছা ।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%98%e0%a7%83%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be/#comments
