# এক বিকেলের বৃষ্টি

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-07-12T18:05:56+00:00
- Updated: 2014-07-12T18:06:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

বুকের উপর পড়ে আছে কবিতা  
খোলাপাতা- পঙক্তির শরীর

হঠাৎ সিঁড়ি বেয়ে পদশব্দ  
ভেজা চুলে কী যে স্নিগ্ধ হয়ে ওঠো  
বোঝাতে পারবো না  
কতো যত্নে মেলে দিচ্ছো ছাদে  
গোলাপি ওড়না  
সাদা সেমিজ, পাপড়ি-কাটা রুমাল  
প্রতীক্ষার আর্দ্র দিন  
নির্ঘণ্ট বারান্দা  
মালতির গন্ধ, সন্ধ্যাতারা-ক্ষণ  
নান্দিপাড়ার পাশহাঁটা নিঝুম পথ  
আড়চোখের মৃদুহাসি, মৌন-গুঞ্জন

এতোদিন পরে- কোত্থেকে  
তবে কী বিকেলের বৃষ্টিতে  
চেনা নূপুর বেজে যায়  
বিষণ্ণ চোখের অভিমানী ঘুমে  
হৃদয়-গ্রন্থি, স্বপ্নের গোপন ডেরায়

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
