# এক প্রহরের নিমন্ত্রণ

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-04-01T12:15:54+00:00
- Updated: 2020-04-01T12:15:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3/

---

শান বাঁধানো ঘাট, কাঠাল গাছের ছায়া ~  
শান্ত দীঘির জল, ঢেউ খেলে যায় মায়া ~  
শাখে ডাকে দোয়েল, মাঠে ফসলের হাসি ~  
কলসী কাঁধে গায়ের বঁধুর দল, তেলে ভেজা এলোকেশি ~  
পড়ন্ত বিকেল, নিরবতা ভাঙে দুষ্ট ছেলের দল ~  
নীলিমায় উড়ে সাদা বক, গন্তব্য অবিচল ~  
নিবিড় টানে কাব্য বাণে প্রকৃতি পড়ে নেমে ~  
ছায়ায় ঘেরা মায়ায় ভরা, জাগি নতুন প্রেমে ~  
কাব্য খেয়ালে মনের আড়ালে, তোমায় যেন ডাকি ~  
ভালবাসার দুয়ার খোলে, হাজার রঙের জোনাকি ~  
সময় পেলে একবার এসো, এক প্রহরের নিমন্ত্রণ ~  
ছায়ার মায়ায়, ভালবাসায়, প্রকৃতি করিবে বরণ ।।  
~~~~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ০১/০৪/২০২০

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3/#comments
