# এক নীল কৃষাণীর গল্প

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-07-27T03:50:26+00:00
- Updated: 2019-07-27T03:50:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

শহরে তখনও বৃষ্টির রেশ কাটেনি- তবুও আকাশ তাঁর  
নীলের সবকটি উপমা অনুভব করে যাচ্ছে দূর অস্পর্শে।

মাটির কাছাকাছি তুমি আজ প্রান্তিক উপমার নীল কৃষাণী;

উৎপাদিত উপমা নায্য চোখের মূল্য পায় না- এখন  
নিরব অনশনে আদান প্রদান বন্ধ হয়ে গেছে  
নাকি স্বল্প মধ্যস্বত্বভোগী প্রযুক্তির একঘেঁয়েমির খরতাপে।

এক মধ্যবিত্ত ভোক্তা ন্যায্য চোখে আজো উপমার খোঁজে ;

গ্রাম্য বিলুপ্ত ফেরিওয়ালারা মতো বিনিময় প্রথায়  
এক উঠোন দুপুর ঘেরা স্নানের শেষে  
হুক না লাগাতে পারা উপমা- সেদিন স্নেহ চোখে আঁটকে দিবে।

৪৫ ডিগ্রি সেলসিয়াস তপ্ত দাবদাহ  
নাকের ডগায় নোনাজলে দৃষ্টিনন্দন উপমা  
ভোক্তার চাহিদাসিক্ত আঙুলে- সেদিন চোখে চোখে মুছে নিবে।

আর কোনো মধ্যস্বত্বভোগী প্রযুক্তির একঘেঁয়েমি প্রভাবে নয়;

একদিন কথায় কথায় সবাই জানবে- সেই কালীগঞ্জে  
প্রেমিকা বাঁচলে প্রেমিক বাঁচে; আমার নীল কৃষাণীর গল্প রটে।

নেত্রকোণা, ময়মনসিংহ।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
